
মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত মানিকগঞ্জ জেলার ইউনিট কমান্ডকে মানিকগঞ্জ জেলা এফ এফ কাউন্সিল কর্তৃক সম্বর্ধনার আয়োজন করা হয়।
২৯শে আগস্ট ২০২৫ ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধার সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে মানিকগঞ্জ জেলা ফ্রিডম ফাইটার (এফ এফ) কাউন্সিলের সভাপতি শাজাহান চৌধুরী কর্তৃক সম্বর্ধনার আয়োজন করেন।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক ড. মোহাম্মদ হায়দার আলী সহ ১১ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দ এবং
মানিকগঞ্জ জেলার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাগন।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত এবং সভা উপস্থাপনা করেন মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল হক।
সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আমার সংসদের বিরুদ্ধে যারা অপপ্রচার, মিথ্যাচার করেছেন আমি আল্লাহর বান্দা হিসেবে সবাইকে ক্ষমা করে দিলাম।
তবে যারা দুর্নীতি বা অপপ্রচার করবে তাদের থেকে
সতর্ক থাকার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে যারা কাজ করবেন আমি তাদেরকে নিয়ে সংসদে কাজ করতে চাই। আসুন দেশের জনগণের অতন্ত্র প্রহরী হিসেবে আমরা মুক্তিযোদ্ধা সংসদকে সুন্দর কল্যাণমূলক সংসদ হিসেবে সকল ভেদাভেদ গিয়ে কল্যাণ মুখী সংসদ গড়ে তুলি।
জেলা ইউনিটের যুগ্ম আহবায়ক এবং সদস্য সচিব
বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আসেন আমরা ঐক্যবদ্ধভাবে সংসদ কে কল্যাণমূলক সংসদ গড়ে তুলি।
এফ এ কাউন্সিলের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাজাহান চৌধুরী এফ এফ এর পক্ষ থেকে জেলা সংসদের নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
তিনি উপস্থিত সবাইকে বলেন বর্তমান সংসদ কে আমি সমর্থন করি। সংসদের ভালো কাজের জন্য আমি সর্বদা নিয়োজিত থাকিব। আমার জন্য আপনারা দোয়া করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...