
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লবন শিকদার বাড়ির সামনে থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুতের কেবলও কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং অন্তত ৩৬টি পরিবার বর্তমানে চরম ভোগান্তির মধ্যে পড়েছে। হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং রাতের বেলায় এলাকাজুড়ে নেমে এসেছে অন্ধকার।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ সচল থাকা অবস্থায় ট্রান্সফরমার ও কেবল চুরি হওয়ায় এটি সাধারণ চোরের পক্ষে সম্ভব নয়। এ ঘটনার পেছনে বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...