
সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই জামায়াত বললেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন। বিগত স্বৈরাচার সরকারকে হটাতে গিয়ে ছাত্র-জনতার বহু প্রাণ দিতে হয়েছে। স্বৈরাচার সরকার হটিয়ে আরেকটি স্বৈরাচার সরকার দেখতে চায় না জামায়াত। বর্তমান সরকারকে টিকে রাখার জন্য দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছে। এই সরকারকে ফেলে দেয়ার জন্য বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সজাগ থাকতে হবে আমাদেরকেই।
বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরেরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপধারণ করে আন্দোলনে আসতে চাচ্ছে। কোন সময় আনসারলীগ, রিক্সালীগ, গার্মেন্টস শ্রমিকলীগ, ইস্কনলীগ সেঁজে মাঠে নামছে তারা। আমরা বলবো অন্তবর্তীকালীন সরকারকে আপনার গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে খোঁজ-খবর রাখেন এরা যেন আর মাথা চাড়া দিতে না পারে।

তিনি নির্বাচন নিয়ে আরোও বলেন, আগামী নির্বাচন হবে ফ্রী-ফেয়ার অংশগ্রহণমুলক সকলের গ্রহণযোগ্য নির্বাচন সকল দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেকটা ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন এরকম ব্যবস্থা করবেন বর্তমানের নবনির্বাচিত নির্বাচন কমিশন এ আশা আমাদের আছে।
শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিষয়ে তিনি গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এ ব্যাপারে বাংলাদেশের মানুষ বাড়তি সতর্কতা থাকবেন। কারণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন। প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগ বাকশালী, ডামি ও স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে একক পরিবারের হাতে জিম্মি করে রেখেছিল। আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে ব্যাংকে কোন টাকা নাই।

দেশের মানুষ অনেক কষ্টে রয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। বাজার করতে গেলে সাধারণ মানুষের হিমশিম খাচ্ছে একটাই কারণ দেশের অর্থনৈতিক পঙ্গু করে ফেলে গেছে স্বৈরাচার পতিত আওয়ামী লীগ সরকার। স্বৈরাচার সরকার মনে করেছিল জামায়াতকে বাংলার মাটি থেকে নিঃশ্বেষ করে দেবে কিন্তু পারে নাই, কারণ দেশের মানুষ জামায়াতের সাথে আছে। জামায়াতের প্রথম সারির নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে যা পৃথিবীতে কোন নজির নাই এই ধরনের বিচার যা মেনে নেয়া যায় না। প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো উঠে আসেন। মেহেরপুরে জেলার গাংনী উপজেলার হাইস্কুল ফুটবল মাঠে জামায়াতের কর্মী সম্মেলন এ কথাগুলো বলে।
রবিবার (২২ডিসেম্বর-২৪) বেলা ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম। জামায়াতের কর্মী সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারক হোসাইন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর-কুষ্টিয়া অঞ্চল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ড. আলমগীর বিশ্বাস অঞ্চল টিম সদস্য, মাওলানা তাজউদ্দীন খান জেলা আমীর মেহেরপুর, অ্যাডভোকেট রুহুল আমিন জেলা আমীর চুয়াডাঙ্গা, মোঃ ইকবাল হোসাইন সেক্রেটারি মেহেরপুর, মাওলানা মাহবুব উল আলম জেলার নায়েব আমীর, মাওলানা আব্দুল মজিদ জেলা কর্ম পরিষদের সদস্য, ডাক্তার নাজমুল হুদা জেলা কর্ম পরিষদের সদস্য, মাওলানা সোহেল রানা আমীর মেহেরপুর সদর, মাওলানা খান জাহান আলী আমীর মুজিবনগর উপজেলা, আহসানুল হক পৌর আমীর গাংনী, মোঃ আবু রায়হান সভাপতি ইসলামী ছাত্রশিবির গাংনী, মেহেরপুর সদর থানার সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম প্রমুখ। এই কর্মী সম্মেলনে জামায়াতের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...