
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় মৈন্দ সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব-নিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম এবং সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা প্রধান শিক্ষক মর্জিনা বেগমের শিক্ষা ক্ষেত্রে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মৈন্দ সরকার প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে দুটি নতুন কক্ষ নির্মাণের ব্যবস্থা করা হবে।
পাশাপাশি বিদ্যালয়ের পাশের মন্দিরের উন্নয়ন কাজের জন্য সংশ্লিষ্ট মন্দির কমিটি আবেদন করলে তিনি তার সাধ্যমতো সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...