
সাগর তালুকদার রনি, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে হালিমন আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে থানা ভবন সংলগ্ন বারইখালী গ্রামের চাচা সুজন মাতুব্বরের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের রানা মাতুব্বরের মেয়ে। হালিমনের মা, ভাইবোন নেই। তার বাবা দিনমজুরের কাজে ঢাকায় রয়েছেন।
থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
হালিমনের চাচা সুজন মাতুব্বর জানান, বেলা ১০টার দিকে আমি ঘরের মধ্যে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হালিমনকে দেখতে পাই। এসময় ওই ঘরে অন্য কেউ ছিল না বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, মেয়েটির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের পোস্টমর্টেম করানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...