যানজটমুক্ত লোহাগাড়া গড়তে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ মিজান,লোহাগাড়া চট্টগ্রামঃ বিড়ম্বনার আরেক নাম যানজট। যা এখন চট্টগ্রামের লোহাগাড়াবসীকে ভোগচ্ছে তীব্রভাবে। লোহাগাড়ার অগ্রগতি থামিয়ে দিচ্ছে এই ভয়ংকর সমস্যা।যানজটের কারণে যা সময়ক্ষেপণ ঘটছে-অর্থনীতির বিচারে তার ক্ষয়ক্ষতি ভয়াবহ।

১৬ফেব্রুয়ারি(রবিবার) দুপুর ২টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাছান (ইউএনও) কাছে যানজটমুক্ত লোহাগাড়া গড়তে স্মারকলিপি প্রদান করা হয়।

সাম্প্রতিক সময়ে লোহাগাড়ায় যানজট পরিস্থিতির অবনতি ঘটেছে।মোড়ে মোড়ে তৈরি হয়েছে যানজট। ব্যস্ততম মোড়ের পাশাপাশি এবং শপিং মলগুলোকে কেন্দ্র করেও তৈরি হয়েছে যানজট।ট্রাফিক আইন না মানা, পরিকল্পনার অভাব, ফুটপাত দখল, প্রাইভেটকারের সংখ্যা বৃদ্ধি পাওয়া যানজটের অন্যতম প্রধান কারণ ।

যেখানে-সেখানে পার্কিং, ফুটপাত দখল করে দোকান বসানো ইত্যাকার সমস্যা তো বহু পুরনো। কিছুতেই যানজট সমস্যা সমাধান হচ্ছে না। যানজট সমস্যা দিনই দিনই জটিল হচ্ছে।

যানজট জীবনে শুধু অস্বস্তি আর দুর্ভোগের কারণ নয় বরং তা অর্থনৈতিকভাবে জাতীয় অর্থনীতে দুর্বল করে দেয়।দীর্ঘ সময় যানজটে আটকে গেলে অনেক সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে। যানজটের কারণে মুমূর্ষু রোগীকে দ্রম্নত হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়। তাই আধুনিক গতিময় জীবনকে আরও গতিশীল করতে যানজটমুক্ত জীবনের কোনো বিকল্প নেই।

লোহাগাড়াকে যানযট মুক্ত করতে লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাছান জানান,বিগত সময়ে একবার সিঙ্গেল টেন্ডার হওয়ার পরও এটা বাতিল হয়৷ মন্রণলায়ের পক্ষ হতে এবারের মতো টেন্ডার হয়েছে তিনি লোহাগাড়াবাসীকে আশ্বস্ত করেছেন দ্রুত সময়ে ভালো ফিডবেক পাবেন৷

সেসময়ে আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধি ছাত্রআন্দোলনের প্রতিনীধি, জাতীয় নাগরিক কমিটি, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির পাশাপাশি সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।