যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির সদস্য হলেন সোহেল আহমেদ সাদিক

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ , ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন সোহেল আহমেদ সাদিক।

২৯ এপ্রিল বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও খসরুজ্জামান খসরুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির অনুমোদন করা হয়।

এ বিষয়ে সোহেল আহমেদ সাদিক বলেন, আমাকে মূল্যায়ন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরোও জানান দলের কার্যক্রমকে গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাব।

মন্তব্য লিখুন

আরও খবর