
মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর): রংপুর-৪ (পীরগাছা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশ নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের শরিক দল এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার ১১ফেব্রুয়ারি রাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, বিএনপি ও জাতীয় পার্টির কিছু নেতাকর্মী ভোটারদের প্রভাবিত করতে বিভিন্ন এলাকায় টাকা-পয়সা বিতরণ করছেন এবং তাদের দলীয় কর্মীদের ওপর ভয়ভীতি ও চাপ সৃষ্টি করছেন।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে প্রকাশ্যে মিছিল ও গণসংযোগ চালানো হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আখতার হোসেনের অভিযোগ, কয়েকটি স্থানে এনসিপির নেতাকর্মীদের মারধর করা হয়েছে এবং তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি ও বিএনপির কিছু কর্মী দলবদ্ধভাবে স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে এনসিপির নারী কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। একাধিক স্থানে এক নারী কর্মীর মাথার হিজাব খুলে নিয়ে তাকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে তিনি ন্যক্কারজনক ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে অভিহিত করেন।
আখতার হোসেন প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
তবে অভিযোগের বিষয়ে বিএনপি ও জাতীয় পার্টির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নির্বাচন কমিশন বা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
রংপুর-৪ আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন দলের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার