
মোঃ জমির উদ্দিন,পীরগাছা (রংপুর): রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও পীরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
এরপর বেলুন উড়িয়ে জেলা স্কুল মাঠে বৈশাখের আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন,রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। আনন্দ শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ঢাক-ঢোল, লাঙ্গল- জোয়াল,পালকিসহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় শোভযাত্রায়। এতে রংপুরের সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী সাংষ্কৃতিক উৎসবসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হচ্ছে।
এছাড়াও পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন, পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গাসহ প্রশাসনের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...