
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর -রাজশাহী -ঈশ্বরদী রুটে চলাচলকারী জনপ্রিয় কমিউটার ট্রেনের ২ টি বগি কর্তনের কারণে যাত্রীদের দুর্ভোগ চরম হয়ে পড়েছে ।গত ৩ মাস যাবত ট্রেনটির শত শত যাত্রী দাঁড়িয়ে ওই রুটে যাতয়াত করলেও রেল কতৃপক্ষের টনক নড়েনি।
দ্রুত বগি সংযোজন না হলে সামনে ঈদে নারীর টানে কর্মজীবী ঘরমুখো যাত্রীর চাপে দুর্ভোগ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান,গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পর্যায়ক্রমে তাবলীগ ইজতেমা উপলক্ষে বগি দুটি কর্তন করা হয়।
আমরা যাত্রী দুর্ভোগের বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি।যাত্রী দুর্ভোগ প্রসঙ্গে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, কমিউটার ট্রেনে বগি সংকটের কারণে যাত্রী দুর্ভোগের বিষয়টি আমরা রেলওয়ের উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি।
এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান,বগি দুটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে রয়েছে।
সেগুলো দ্রুত ওই ট্রেনে সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।কিন্তু সাধারণ যাত্রীরা শঙ্কায় আছে রমজানের শেষ মুহূর্তে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য হাজারো মানুষ কর্মজীবনে বাইরে আছে এই মুহূর্তে বগি সঙ্কট হওয়ার কারণে যাত্রীদের দুর্ভোগে চরমে এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন সাধারণ জনগণ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন টিকিট পরিদর্শক (টিটিই) বলেন, প্রতিনিয়ত ট্রেনের যাত্রীদের মুখোমুখি হতে হয় টিটিইদের। যাত্রীদের নানা অভিযোগ ও সমস্যা টিটিইদের দেখতে হয়।
টিকিট সংগ্রহকারী যাত্রীরা ট্রেনে বসে যেতে না পারলে তারা বিরক্ত হন। তারা এ নিয়ে নানা কটূ কথাও বলেন। বগি সংকটের কারণে চরম দুর্ভোগ সৃষ্টি হবে এ রুটের যাত্রীরা সবাই টিকিট কেটে যাতায়াত করেন। বিনা টিকিটের যাত্রী এ রুটে নেই বললেই চলে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...