
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন। আজ রবিবার ভোর পাঁচটা দশ মিনিটে এই ঘটনা ঘটে। নিহতের নাম এখন পর্যন্ত জানা যায়নি । রিক্সার যাত্রী নিহত আর রিকশাচালক আহত হয়েছে।
আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পল্টন থানা পুলিশ।
পল্টন মডেল থানার এএসআই কামরুজ্জামান জানান, পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসটি সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যান এবং ১ জন আহত হন।আহতর অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মনজুর হোসেন ইসা জানান, আমরা সকালে যখন পল্টন এলাকায় আসি তখনই ঘটনাটি দেখতে পাই। বেপরোয়াভাবে বাস এবং ট্রাক দুজনের মুখোমুখি সংঘর্ষে মাঝখানে রিক্সা পরে চালক আহত হয় একজন যাত্রী নিহত হয়।
সকালবেলায় এমন দৃশ্য দেখতে সবারই খুব খারাপ লাগে। এ ঘটনা ঘটার পিছনের মূল কারণ হলো আমাদের আরো বেশি সচেতন হতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...