
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি’র ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর যারা বেনাপোলের শান্ত পরিবেশকে অশান্ত করতে ব্যর্থ হয়েছে, তারাই এখন কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সনি’র নামে মনগড়া তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এ কে এম আতিকুজ্জামান সনি জানান, “রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যবসায়িক ফায়দা লোটার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল একটি সাধারণ ব্যবসায়িক সাইন বোর্ড এবং পুরোনো কিছু বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাল্পনিক গল্প সাজিয়েছে।
প্রকৃতপক্ষে, ৫ই আগস্টের পটপরিবর্তনের পর দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, বেনাপোল স্থলবন্দরের গতিশীলতা ধরে রাখা এবং স্থানীয় বাজার ও ব্যবসাবাণিজ্যকে সিন্ডিকেটমুক্ত রাখতে আমি শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছি। আমার এই জনমুখী অবস্থানের কারণে যারা অতীতে অবৈধ সুবিধা নিতে পারেনি, তারাই এখন তার বিরুদ্ধে ‘দলবদলু’ বা ‘সুবিধাবাদী’ তকমা দেওয়ার অপকৌশল বেছে নিয়েছে।”
এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা জানান, এ কে এম আতিকুজ্জামান সনি বেনাপোলের একজন সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব।
একটি চক্র নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তাকে সাবেক স্বৈরাচারী সরকারের দোসরদের সাথে জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট দিচ্ছে। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বা তত্ত্বাবধানকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে রঙ দেওয়া চরম দেউলিয়াত্বের শামিল।
এ বিষয়ে এ কে এম আতিকুজ্জামান সনি’র অনুসারী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও ছবি এডিট করে বা বিভ্রান্তিকর সাইন বোর্ডের ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে, তাদের আসল উদ্দেশ্য বেনাপোলের স্থিতিশীলতা নষ্ট করা। এই ধরনের ভিত্তিহীন ও বানোয়াট পোস্ট দিয়ে একজন জনপ্রিয় নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না।”
উক্ত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক পোস্টের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও দেশের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। একই সাথে বেনাপোলের সচেতন মহলকে এই ধরনের সস্তা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডায় কান না দেওয়ার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...