
ঢাকায় মার্কিন দূতাবাস ও আশপাশ এলাকায় সোমবার (১৩ অক্টোবর) রাতে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। এ ছাড়া পুলিশের গুলশান বিভাগের সদস্য ঘটনাস্থলে যান।
এ ব্যাপারে জানতে চাইলে রাত ১২টার দিকে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
’ কেন ও কী কারণে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হলো– এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
রাতে সোয়াটের এক কর্মকর্তা জানান, বাড়তি পুলিশ ওই এলাকায় রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, মধ্যরাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে ও আশপাশ এলাকায় পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে। এর মধ্যে সোয়াটেরও গাড়ি রয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল ঢাকায় মার্কিন দূতাবাসের বিপরীতে রাজধানীর নতুনবাজার এলাকায় একটি বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ওই বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার