
বাংলাদেশ সেনাবাহিনী-এর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামজান উপলক্ষে রাঙামাটির লংগদু জোনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ১০০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় জোন কমান্ডার পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী সবসময়ই সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত