
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় আল-মামুন নামে এক ঠিকাদার কর্তৃক সাংবাদিকের উপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপজেলার পরিবেশ। ইতিমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
ভাইরাল হয় হামলার ভিডিও। ঘটনার পর নিন্দায় ফেটে পড়েছেন ছাত্রদল,যুবদল, গণঅধিকার পরিষদ,ছাত্র শিবির, হেফাজতে ইসলাম,ইসলামী আন্দোলন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, শিক্ষক সমাজসহ সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা।
বৃহস্পতিবার সকালে হামলার প্রতিবাদে মানববন্ধনে নামেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা। এসময় অভিযুক্ত ঠিকাদারকে গ্রেফতার দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
জানা যায়, উপজেলা পিআইও অফিসের আওতায় বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী ধোপা বাড়ির সামনে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল। বুধবার ব্রিজের ঢালাইয়ের ব্যাপক অনিয়মের অভিযোগ এনে দৈনিক শেয়ার বিজের সাংবাদিক হাসান মোল্লাকে জানান স্থানীয়রা।
ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিক ঢালাইয়ে সিমেন্ট পাথরের মিশ্রণের আদর্শ অনুপাত ঠিক নেই দেখতে পান। পরে, সেখানে উপস্থিত ঠিকাদারী প্রতিষ্ঠান এম কর্পোরেশনের আল-মামুনের কাছে অভিযোগের বক্তব্য নিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক হাসান মোল্লাকে গালমন্দসহ মারধর করেন।
হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়ালে বুধবার থেকেই ক্ষোভে উত্তাল হয় ওঠে দশমিনার পরিবেশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সচেতন নাগরিক ও উপজেলা যুব সমাজের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
সেখানে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল নেতা আবুল বশার, হেফাজত ইসলামের সভাপতি এইচ কে এম ওবায়দুল্লাহ হামজা, ছাত্রঅধিকার পরিষদের আল আমিন, উপজেলা শিবিরের সভাপতি জুবায়ের, মুহাঃ ইমরা হোসাইন, মুহাঃ রাকিবুল ইসলাম, জাকির হোসাইন, হাসানুজ্জামান, আদ্বস সালাম,মাওঃ রুহুল আমিন,শিক্ষক সাইফুর রহমান, মাওঃ রিদুয়ান আল কাউসার, হাঃ শামিম হোসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ঠিকাদারকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যথায় লাগাতার আন্দোলনের হুশিয়াড়ি দেন। মানববন্ধন শেষে ইউএনও বরাবরে স্মারক লিপি দেয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...