
বান্দরবানের লামায় পাঁচটি রাবার বাগান থেকে অপহৃত ২৬ শ্রমিককের মধ্যে একজন পালিয়ে এসেছেন। তবে, বাকিদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পালিয়ে আসা জিয়াউর রহমান বর্তমানে নিজ বাড়িতে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে বারবার জায়গা বদল করেছে সন্ত্রাসীরা। এই সুযোগে তাদের চোখ ফাঁকি দিয়ে জিয়াউর রহমান নামের এক শ্রমিক পালিয়ে এসেছেন।
জিয়াউরের বক্তব্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, সন্ত্রাসীরা সংখ্যায় ১২ থেকে ১৪ জন। তাদের সকলের হাতে অস্ত্র এবং গায়ে পাতা রংয়ের সেনা সদস্যদের মত পোশাক রয়েছে। তবে, উপজাতি এসব সন্ত্রাসীরা কোন সংগঠনের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি। জায়গাটি লামা ও নাইক্ষ্যংছড়ি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা।
শাহাদাত হোসেন বলেন, অপহৃতদের উদ্ধারে সম্ভাব্য জায়গাগুলোতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে, এই ঘটনার পর থেকে রাবার, তামাক, গাছ, পাথর ও বাঁশ শ্রমিকসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।
এর আগে, ১৬ ফেব্রুয়ারি রাতে বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা পাঁচটি রাবার বাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা।
উল্লেখ্য, গেল ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...