লালপুরে নেশার টাকা যোগাড় করতে ভাগ্নের সাইকেল চুরি

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ , ১৯ জুলাই ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

লালপুরের দুয়ারিয়ায় নেশার টাকা যোগাড় করতে ভাগ্নের শখের বাইসাইকেল চুরি করায় বোনের মামলায় ভাইকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

জানা যায়, লালপুরের দুয়ারিয়ায় টিটিয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মোছাঃ মরিয়ম খাতুনের ছেলের শখের বাইসাইকেল চুরি হলে নেশাগ্রস্ত ভাই জাহাঙ্গীর (৩৬) কে আসামী করে লালপুর থানায় মামলা করে।

পুলিশ অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী থানা এলাকা থেকে আসামী কে গ্রেফতার করে ২২হাজার টাকা মূল্যের ভাগিনার শখের বাইসাইকেল উদ্ধার করে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান আসামিকে রবিবার ( ১৯/০৭/২০২৬ ) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর