
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): আজ ১৫আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগরের রশিদের ঘোনা আইয়ুব মেম্বারের ঘাটাস্থ এলাকায় শাহ আকতারিয়া (রাহঃ) হেফজখানার সামনের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির নাম মোহাম্মদ ওয়াসি(৯)। সে উপজেলার আধুনগরের ৪নং ওয়ার্ডের রশিদের ঘোনা মিয়াজি পাড়ার ওসমান গনি সওদাগরের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায় , বাড়ির পার্শ্বে শাহ আকতারিয়া হেফজখানায় হেফজ বিভাগে পড়াশুনা করে ওয়াসি। কাউকে না বলে গোসল করতে গেলে পুকুরে কোন এক সময় পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ওয়াসিকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখতে পান এলাকাবাসিরা। তাঁকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, শিশু ওয়াসি নামে একটি ছেলেকে নিয়ে আসে । আমরা তার চিকিৎসা শুরু করার পুর্বে মারা যান শিশুটি। মৃত ঘোষণার পর শিশুটাকে তার পরিবার বাড়ি নিয়ে যায়৷
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...