
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২১জানুয়ারি (মঙ্গলবার)সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে চৌধুরী গেস্ট হাউজে আয়োজিত বিতরণ অনুষ্টানে উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান।
উপজেলা শ্রমিক দলের আহবায়ক এসএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাশেদুল হক, যু্বদল নেতা মুসলিম উদ্দিন, বাহাদুর চৌধুরী, নজরুল ইসলাম, বিএনপি নেতা নেজাম মেম্বার, নুরুল কবির সওদাগর, যুবদল নেতা মাকসুদ হোসেন, জিয়াবুল,বাসু, আবছার, হোসেন, হেলাল উদ্দিন,বাচ্চু,মইন উদ্দিন,আনোয়ার হোসেন,বাবুল,শহীদ,জুবায়ের, সাকিব,সায়মুন,ইসমাইল শ্রমিকদল নেতা ইছহাক কোম্পানী,বেলাল কোম্পানী,খোরশেদ,হামিদ,জমির উদ্দিন,সোহেল,জাহেদ,ছাত্রদল নেতা মিনহাজ, তাহাসিন,সাইমুন, আবরারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিতিদের সম্মুকে জনাব ছলিম উদ্দিন খোকন চৌধুরী বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...