• ঢাকা দেশজুড়ে
  • শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এর, নেতৃত্বে ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মাজারে পুষ্পতবক অর্পণ  করেন।

আজ (১৯শে জানুয়ারি ২০২৫ইং) রবিবার সকাল ১১টায় শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ শহীদ জিয়ার মাজারে  উপস্থিত হয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সে সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর  মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো : মোবারক হোসেন।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বগুড়া জেলার সভাপতি মো; আব্দুল  কাদের।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আনোয়ার, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: সেলিম সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত
হয়ে শহীদ জিয়ার মাজারে মোনাজাত করেন।