
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি’র উদ্যোগে গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহাসপ্তমীর প্রথম দিন গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাতে ‘জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি’র মন্ডপে কমিটির ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে গুণীজনদেরকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি রমা কান্ত দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর প্রতাপ পাল অসিমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জানাইয়া গ্রামের কৃতিসন্তানদের মধ্যে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সদস্য ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিশি কান্ত পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মলয় সোম চৌধুরী, জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কালীনন্দন পাল চৌধুরী, উপজেলার দিঘলী গ্রামের কৃতিসন্তান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে।
অনুষ্ঠানে মরোনত্তর সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এবং জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অজিত কুমার পাল, সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আমেরিকা প্রবাসী প্রবীর কান্তি দে’কে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, যুগ্ম সম্পাদক গোবিন্দ মালাকার, কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু।
অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি রমা কান্ত দে এবং স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি ও উপজেলা যুব ঐক্যের সভাপতি অজয় দেব।
এসময় অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...