• অপরাধ খুলনা
  • ​শার্শা সীমান্তে বিজিবি’র অভিযান: মাদক ও মোবাইলসহ ৫ পাচারকারী গ্রেফতার

​শার্শা সীমান্তে বিজিবি’র অভিযান: মাদক ও মোবাইলসহ ৫ পাচারকারী গ্রেফতার

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ , ১৮ এপ্রিল ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও মোবাইল ফোনসহ ৫ জন আসামীকে গ্রেফতার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। আজ শনিবার (১৮ এপ্রিল) পুটখালী বিওপির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​আটককৃত ব্যক্তিরা হলেন— গয়ড়া গ্রামের মো. সাবু (৪৪), মো. হায়দার আলী (৩৩), ইউসুফ আলী (৩০) ও মো. আলমগীর হোসেন (৩৮) এবং ধলদাহ গ্রামের মো. নয়ন মনি (৩৬)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ওই ৫ ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ০২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ, ০৩টি মোবাইল ফোন এবং ০৩টি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬,১০০/- টাকা।


এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক ও যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে আমাদের এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।