• দেশজুড়ে প্রধান সংবাদ
  • শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে ইউএনও’র প্রশংসাযোগ্য উদ্যোগ: প্রয়োজন সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টা

শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে ইউএনও’র প্রশংসাযোগ্য উদ্যোগ: প্রয়োজন সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টা

প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ নিজ কার্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে এই ভ্যান গাড়িগুলো তুলে দেন। উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

​স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পুরোনো বাজার ব্রিজের কাছে ‘ভিক্ষুকমুক্ত উপজেলা, শার্শা, যশোর’ লেখা একটি সাইনবোর্ড দীর্ঘদিন ধরে টাঙানো রয়েছে। তবে বাস্তবতা হলো, কাগুজে ঘোষণা থাকলেও উপজেলার বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ড ও গ্রামগঞ্জে এখনো আনুমানিক এক হাজারের বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন।

​সচেতন মহলের মতে, ভিক্ষাবৃত্তি কোনো সম্মানজনক পেশা নয়। কোনো সুস্থ ও মানবিক সমাজে এই পেশায় মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া কারোরই কাম্য হতে পারে না। মানবিক মর্যাদা রক্ষা এবং একটি আত্মনির্ভরশীল সমাজ গঠনে ভিক্ষুক পুনর্বাসন অত্যন্ত জরুরি।

​উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর করে এত বিপুল সংখ্যক মানুষকে পুনর্বাসন করা সম্ভব নয়। ভিক্ষুকমুক্ত ও আত্মনির্ভরশীল শার্শা গড়ে তুলতে সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবান, শিল্পপতি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

নিজ নিজ এলাকার অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বা ভ্যান, ক্ষুদ্র ব্যবসার পুঁজি ইত্যাদি সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে পারলে উপজেলাকে সত্যিকার অর্থে ভিক্ষুকমুক্ত করা সম্ভব হবে।

মন্তব্য লিখুন

আরও খবর