​শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে অনুদান প্রদান

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , ১০ অক্টোবর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার ৩২টি পূজা মণ্ডপে নিজস্ব অর্থায়নে আর্থিক অনুদান প্রদান করেছেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।

​আজ শনিবার (১০ অক্টোবর) বিকালে বেনাপোলের সর্ববৃহৎ বাণিজ্যিক সুপার মল “রহমান চেম্বার”-এর ৬ষ্ঠ তলায় অবস্থিত “হোটেল সানরুফ”-এ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

​জানা গেছে, চলতি বছর শার্শা থানা এলাকায় ২৪টি এবং বেনাপোল পোর্ট থানাধীন ৮টি সহ মোট ৩২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে ৩২টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শ্রী বৈদ্যনাথ দাস(সভাপতি),বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ। শ্রী নীল কমল সিংহ সাধারন সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখা’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মো. নাজিম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।

বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী। দুর্গাপূজা যাতে অত্যন্ত উৎসবমুখর, আনন্দময় এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আমাদের দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবসময় আপনাদের পাশে থাকবে।”

অন্যদিকে,​অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শার্শার হিন্দু সম্প্রদায় সবসময় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করে আসছে।

উপজেলা বিএনপি’র এই উদ্যোগ ও সহযোগিতা আমাদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা আশাবাদী, সকলের সহযোগিতায় এবারের দুর্গাপূজাও অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

​অনুষ্ঠানের শেষ অংশে ৩২টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজ অর্থায়নের অনুদানের খাম তুলে দেন প্রধান অতিথি মো. নুরুজ্জামান লিটন।

অনুদান বিতরণকালে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতা-নেতৃবৃন্দ।

শার্শা থানা পূজা মন্ডপের নাম:-
১। লক্ষ্মণপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ
২। গোগা পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৩। গোগা দাসপাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৪। গোগা পূর্বপাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৫। আমলাই সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৬। বাগুড়ী দাস পাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৭। চালিতা বাড়িয়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৮। দিঘা চালিতা বাড়িয়া-মহিষা সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৯। বাগ আঁচড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
১০।সামটা পাল পাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
১১।উলাশী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
১২।রামপুর সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
১৩। হাড়িখালি যদুনাথপুর সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
১৪। বেড়ী সারাগপুর সর্বজনীন দুর্গাপুজা মন্ডপ
১৫। উত্তর বুরুজবাগান সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ
১৬। কাজিরবেড় সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
১৭। শার্শা মধ্যপাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
১৮। শার্শা পান্তা পাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
১৯। ছোট মান্দারতলা সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
২০। সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ শার্শা দাস পাড়া
২১। নিজাম পুর দাস পাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
২২। সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ বসন্তপুর
২৩। গোড়পাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
২৪। কানাইনগর সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ

এবং-

২০২৬ সালে বেনাপোল পোর্ট থানাধীন অনুষ্ঠিতব্য সকল দূর্গাপূজা মন্ডপের তালিকাঃ
১। সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ শাঁখারী পোতা
২। বাহাদুরপুর সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৩। ছোট আঁচড়া সার্বজনীন শিব মন্দির
৪। কাগজ পুকুর সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৫। বেনাপোল পাটবাড়িআশ্রম সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৬। পাঁচুয়ার বাওড় সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৭। বালুন্ডা রাজবংশী পাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ
৮। বালুন্ডা দাস পাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ

মন্তব্য লিখুন

আরও খবর