
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে পাশগুলোর কার্যকারিতা থাকবে না।
সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সার্কুলারটি জারি করেছেন বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান।
সোমবার (১৮ নভেম্বর) গণমাধ্যমের হাতে বেবিচকের সার্কুলারটি এসেছে।
এতে বলা হয়েছে, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাশগুলো স্থগিত ঘোষণা করা হলো। ঢাকা এয়ারপোর্টে (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) চলাচলের জন্য সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা নতুন এভসেক আইডি নম্বরসহ পাশ সংগ্রহ করতে হবে।
বেবিচক কর্তৃপক্ষ বিমানবন্দরের যাত্রীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার যেই অঙ্গীকার করেছিল, সেটির বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...