
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন, থার্ড টার্মিনাল দ্রুত চালুর বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আলোচনা ও পর্যালোচনা চলবে। কীভাবে দ্রুত চালু করা যায়, সে বিষয়ে কাজ শুরু হয়েছে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনই জানানো সম্ভব নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, টার্মিনালের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হলেও কিছু কারিগরি ও নেটওয়ার্কসংক্রান্ত সমস্যা এবং কিছু অংশে সংশোধনের সুপারিশ ছিল। এসব বিষয় পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সময়ের বিভিন্ন জটিলতার কারণে টার্মিনাল চালু করা সম্ভব হয়নি। বর্তমান সরকার দ্রুত চালুর লক্ষ্যে কাজ করছে।
উল্লেখ্য, তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রীসেবা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...