
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমের গাড়িতে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে তার গাড়িটির ব্যাপক ক্ষতি হলে তিনি অক্ষত রয়েছেন।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গাড়ি নিয়ে রাজাপুর থানায় ঢোকেন তিনি।
খবর পেয়ে রাজাপুরের বিএনপি নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে শাহজাহান ওমরের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের তিনটি গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর তার গাড়ি নিয়ে রাজাপুরের বাসার উদ্দেশে রওয়া হন।
পিংড়ি এলাকায় আসলে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় শাহজাহান ওমর গাড়ি থেকে বের হয়ে নিরাপদে সরে যান। পরে তিনি গাড়ি নিয়ে রাজাপুর থানায় অভিযোগ করেত গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পুলিশ থানার প্রধান ফটক আটকে দিয়ে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে।
এদিকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে থানার বাইরে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে বিএনপি নেতাকর্মীদের।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, থানার বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। থানার ভেতরে শাহজাহান ওমর আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
শাহজাহান ওমর অভিযোগ করেন, এ হামলার সঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকন জড়িত রয়েছেন।
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বলেন, ‘কারা তার (শাহজাহান ওমর) বাসভবনে ইট নিক্ষেপ করেছে, তা আমার জানা নেই।’
বিএনপির হয়ে চারবার ঝালকাঠি-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান ওমর। হয়েছেন প্রতিমন্ত্রীও। গত ১/১১ সরকারের সময়ে আত্মগোপনে থাকাকালে শাহজাহান ওমর হাজার কোটি টাকার দুর্নীতির সম্পদ বেড়িয়ে পড়ে। সেই সময়কার দুর্নীতির মামলায় স্ত্রীসহ শাহজাহান ওমর ১৩ বছরের কারাদণ্ড হয়। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দীর্ঘদিন সরাসরি রাজনীতি থেকে দূরে থাকেন। দুর্নীতির মামলার রায় স্থগিত রাখাসহ নতুন করে মামলা-মোকদ্দমা থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে গোপনে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ করে নৌকায় সমর্থন। প্রকাশ্যে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি নৌকায় ভোট দিয়ে আবারও আলোচনায় আসেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...