
শিক্ষার মানোন্নয়নে নড়াইলে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আশা শিক্ষা কর্মসূচির (শেখহাটি শাখা) আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে শেখহাটি তপনভাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির অভিভাবকরা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম আলী খান, আশার এডুকেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন, রিজিওনাল ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন, শাখা ম্যানেজার, শিক্ষা সুপারভাইজারসহ অনেকে উপস্থিত ছিলেন।
আশার এডুকেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সমাজের নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানদের বিদ্যালয় পরবর্তী শিক্ষাসেবা প্রদানের লক্ষ্যে ২০১১ সাল থেকে আমাদের কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় বর্তমানে ৬০ জেলার ৬২টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালু আছে। আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়ারোধসহ সবার মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়া।
এজন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করতে হবে। তাহলে সুন্দর ভবিষ্যত তৈরি হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...