
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২১) গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সদস্যরা।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির বিবিএ অধ্যায়নরত। মেহেরাজ ঢাকার বনানী (হাজারীবাড়ী) মহাখালী এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে।
র্যাব জানায়, গোপন খবরে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের আত্মীয় এরশাদ হোসেনের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেফতার করে। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। মেহেরাজ এরশাদের নাতি জামাই বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী।
তিনি বলেন, গ্রেফতারের পরপরেই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছে র্যাব সদস্যরা। এ বিষয়ে র্যাব-১ উত্তরা থেকে ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানাবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত