
শীতার্ত মানুষের শীত নিবারণে তাদের পাশে দাঁড়িয়েছে সাংবাদিকদের সংগঠন পরশুরাম প্রেস ক্লাব। ক্লাবের শতাধিক শীতার্ত মানুষকে কম্বল উপহার দেয়া হয়েছে।
শনিবার(১০ ডিসেম্বর) বিকালে ক্লাবের অফিস কক্ষে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আকতার নূর।
ক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল ইসলাম।
অতিথিবৃন্দ এ সময় শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছে প্রেস ক্লাব।এতে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষ উষ্ণতা পেয়েছে। এতে তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সবির আহমদ ফোরকান, সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন, সহ- সম্পাদক আজমির হোসেন মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদিন,সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা,ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহিম,সদস্য ইয়াকুব নবীর রিয়াজ,এম এ করিম ভূঁইয়া প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু গ্রেপ্তার, ৩...
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু...
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প