
দেশের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সাভার ও আশুলিয়ার বিস্তীর্ণ এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও জরুরি কাজের প্রয়োজনে গ্যাস সঞ্চালন পাইপলাইনে এই সাময়িক বিরতি দেওয়া হয়েছে। যে এলাকাগুলোতে গ্যাস থাকবে না, তার মধ্যে রয়েছে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা। এছাড়া ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বক্সিমকো ডিআরএস, কাশিমপুর, সারদাগঞ্জ এবং হাজী মার্কেট এলাকা গ্যাসহীন থাকবে।
এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা এবং সাভার ক্যান্টনমেন্টের আশপাশের এলাকায়। পাইপলাইনের কাজের পরিধি অনুযায়ী ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
এছাড়াও নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ এবং এর আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...