
শাহরিয়ার মিল্টন,শেরপুর :শেরপুরের শিল্প, বাণিজ্য, কৃষি ও ঐতিহ্যের জন্য কৌশলগত চিন্তাভাবনা নিয়ে ব্যবসায়ীদের সাথে সমৃদ্ধির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মো. রাশেদুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংলাপ অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আই.বি.ডব্লিউ.এফ শেরপুর এর সভাপতি মো. ফজলে আজীম পারভেজ, ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোকন মিয়া, হাফেজ আল আমিন, কুড়া ব্যবসায়ী সেলিম, মোবাইল ব্যবসায়ী নিয়াজ আহমেদ তসলিম, টাইলস ব্যবসায়ী পরাগ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, নৈতিকতা ও ইনসাফভিত্তিক ব্যবসা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে টেকসই সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। তিনি ব্যবসায়ীদের সততা, জবাবদিহিতা ও সামাজিক দায়বদ্ধতা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ শেরপুর গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
সংলাপ অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, তারা তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় সব ধরণের নিরাপত্তা চান। সেই সাথে অন্যায়ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন বন্ধ চান। স্থানীয়ভাবে অর্থনৈতিক উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...