
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালিয়ে ছয়টি ফাঁদ ও পাঁচটি শিকারি বক উদ্ধার করা হয়েছে। পরে বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর থেকে প্রায় চার ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ও কামারিয়া এবং নকলা উপজেলার ৫ নম্বর বানেশ্বরদী ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটপাখি শিকার বন্ধ এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার এবং ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি, নকলা উপজেলা প্রেসক্লাবের সদস্যসচিব মো. মামুন মিয়া ও স্বেচ্ছাসেবক মো. গোলাম জাকারিয়া পবনসহ সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য সদস্য অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পাখি শিকার বন্ধ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে পাখি শিকার থেকে বিরত থাকতে এবং বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।নাস্থল থেকে ছয়টি পাখি ধরার ফাঁদ ও পাঁচটি বক উদ্ধার করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...