
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াকাশি সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় ৮টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে আজ সকাল সাড়ে ৮ টায় উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির মায়াকাশি সীমান্ত এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘রাতের আঁধারে ভারত থেকে গরুগুলো বাংলাদেশে আনার চেষ্টা করছিল চোরাকারবারি চক্র। নালিতাবাড়ি উপজেলা সীমান্তের মায়াকাশি এলাকা দিয়ে প্রবেশের সময় বিজিবির টহল দলের নজরে আসে।
এসময় পাচারকারী চক্রকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায় তারা। তবে জব্দ করা হয় ভারতীয় ৮ গরু। এগুলোর বাজারমূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...