
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শেরপুরে পাশের হার ৪৮.৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম। গত বছর শেরপুরে পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ। এ বছর জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন শিক্ষার্থী।
অন্যদিকে জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হয়েছে। অকৃতকার্য দুটি কলেজ হলো জেলার নালিতাবাড়ী উপজেলার হিরণ্ময়ী হাইস্কুল অ্যান্ড কলেজের ৬ জন পরীক্ষার্থী এবং শেরপুর সদর উপজেলার মন্মথ দে কলেজের ১২ জন পরীক্ষার্থী। শেরপুরে পাসের হারে শীর্ষে রয়েছে শেরপুর সরকারি কলেজ।
এ কলেজে পাসের হার ৭৩.৯৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে শেরপুর জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
জানা যায়, এ বছর এইচএসসি পরীক্ষায় জেলার ৩১টি কলেজ থেকে ৯টি পরীক্ষা কেন্দ্রে ৮ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৪ জন এবং মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৭০৭ জন। তাদের মধ্যে মোট পাস করেছে ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী।
যার মধ্যে ছেলে শিক্ষার্থী ১ হাজার ৬৪৬ জন এবং মেয়ে ২ হাজার ৬১০ জন। মেয়ে শিক্ষার্থীরা এবারও পাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
এ ব্যাপারে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মাহবুবুল ইসলাম বলেন, এ বছর পাশের হার কিছুটা কমেছে। তবে শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...