
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শস্য চাষে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস, কারিগরি আলোচনা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় ২০২৪-২৫ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিং অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কুরুয়া পশ্চিমপাড়ায় ফসলের মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
শেরপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হুমায়ুন কবীর।
সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার ওয়াসিফ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন ও কৃষক মো. সাইদুর রহমান প্রমূখ।
পরে কৃষক ও কৃষাণীদের মাঝে সরিষা বীজ বিতরণ ও ধান ক্ষেতে সরিষার বীজ বপন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এ সময় এলাকার আড়াইশত কৃষক ও কৃষাণীসহ গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার