
শাহরিয়ার মিল্টন,শেরপুর : সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে শেরপুরে ১৩ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাঁও দক্ষিণ নদীর পাড় এলাকার মো. মুন্তাজ আলীর ছেলে মো. জুয়েল রানা (২৭) ও একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আয়নাল হোসেন (৫০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ১৩ বীরের মেজর তাওসিফ বিন হাসান এবং শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার রাতে নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাও গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় দুই কারবারিে মো. জুয়েল রানা ও মো. আয়নাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মো. জুয়েল রানার বসতঘরের খাটের নীচে তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তায় পাঁচটি পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৩ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ দুই কারবারি মো. জুয়েল রানা ও মো. আয়নাল হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...