
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পরপরই আশা আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ ও হাসপাতাল অবরুদ্ধ করে। তবে, সুস্থ আছে নবজাতকটি।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা শহরের নারায়নপুর এলাকার বেসরকারী এভারকেয়ার হাসপাতালে। আশা আক্তার শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকার জাহিদ হোসেনের স্ত্রী।
নিহত নারীর স্বজনরা জানান, শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে ডা. লুৎফর রহমান আশা আক্তার নামের ওই নারীর সিজার করেন।
এসময় নবজাতকটি সুস্থ অবস্থায় হলেও অসুস্থ হয়ে পড়ে মা আশা বেগম। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই আশা আক্তারের স্বজন ও এলাকার লোকজন এসে হাসপাতালের সামনে বিক্ষোভ করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, জুবাইদুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা কি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...