
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের(৪২) দাফন সম্পন্ন হয়েছে। রাত ৮টা ৪৫ মিনিটে গোপালখিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়ে। জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।
জানাযা নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
নিহত রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, মাতৃহীন রেজাউলের বয়োবৃদ্ধ বাবা মাওলানা আব্দুল আজিজ নির্বাক দৃষ্টিতে ছেলের কবরের দিকে তাকিয়ে আছেন। বাড়ির ভেতর থেকে নারীদের উচ্চস্বরে কান্নার আওয়াজ ভেসে আসছিল। আত্মীয় স্বজনরা ও প্রতিবেশীরা বাড়িতে এসে সান্তনা দিচ্ছেন।
রেজাউলের বাড়িতে সান্ত্বনা দিতে আসা জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে কর্মসূচি গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...