
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে “জুলাই শহিদ দিবস ২০২৬” যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের লক্ষ্যে মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়র সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় দিবসটি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও তাৎপর্যপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ উপলক্ষে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, জুলাই শহিদ পরিবারের সদস্যগণ, সম্মুখ সারির জুলাই যোদ্ধাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জুলাই শহিদ পরিবারের সদস্যগণ, সম্মুখ সারির জুলাই যোদ্ধাবৃন্দ, উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সভাপতি, প্রেসক্লাব বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই শহিদ দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।
জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রেখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...