
শাহরিয়ার মিল্টন ,শেরপুর :শেরপুরে ডপস জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেরপুর শহরস্থ গৌরীপুর ডপস ক্যাডেট মেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান; ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া; শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি আব্দুর রফিক মজিদ; শিক্ষক সমিতির সভাপতি ও উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসিন আলী আকন্দ; শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এ্যানী সুরাইয়া মিলোজ; কবি ও কথাসাহিত্যিক হাসান শরাফত; অ্যাডভোকেট সেলিম এবং ডপস এর সভাপতি সার্জেন্ট (অব.) শহিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহীন মিয়া, বিএসপি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম কমল বলেন, ডপস-এর মতো সংগঠনগুলো মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে সফলতা অবশ্যই আসবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করা জরুরি।
জানা যায়, ডপস জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এ জেলার পাঁচটি উপজেলার মোট ১ হাজার ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। লিখিত, মৌখিক পরীক্ষা ও পারিবারিক অবস্থা যাচাই-বাছাই শেষে ২২৬ জন শিক্ষার্থীকে চূড়ান্ত সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। পরে ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি নির্বাচিত শিক্ষার্থীদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে একটি কম্পিউটার সেট প্রদান করা হয়। শেষে নির্বাচিত ২২৬ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হলে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...