
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৫জন আহত হয়েছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার চারটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
আহতরা হলেন- হাসিবুল ইসলাম (১৮), ফর্সা (৬০), সোহান (১৭), সোরতন নেছা (৭৫), রমজান আলী (১৬), শরিফ মিয়া (২৩), ফরিদা বেগম (৪৫)সহ অন্তত ১৫জন।
জানা গেছে, উপজেলার বাকশাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌঁড়াতে থাকে। কুকুরটি যাদেরকে সামনে পেয়েছে তাদেরকে কামড়িয়েছে। এক পর্যায়ে চারটি গ্রামের শিশুসহ অন্তত ১৫জনকে কামড় দিয়ে আহত করেছে।
একইসাথে চারটি মহিষকে কামড়িয়েছে। পরে স্থানীয়রা আহতদের দ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন। এদিকে, ঘটনার পর রাতেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।
ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন, আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়।
ফর্সা মিয়া বলেন, ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে। এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়িয়েছে। আমাদের পাশের গ্রামের তিনজন মানুষকে কামড়িয়েছে। আবার চারটি মহিষকেও কামড়িয়েছে।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মনিরুজ্জামান বলেন, কুকুরের কামড়ে একদিনে এতো রোগী হাসপাতালে আসেনি। আর হাসপাতালে আসা আহত সবাইকে হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ভ্যাক্সিন ও প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...