
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমুল্য স্থিতিশীল ও মজুদদারি প্রতিরোধকল্পে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের নবীনগর কাঁচাবাজার ও রঘুনাথ বাজার ফলের দোকানগুলোতে পৃথক অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভ্রাম্যমান আদালতে ২০১৮ সালের সালের কৃষি বিপনন আইনে দুই ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল-আহসান।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বেগম। তার সাথে ছিলেন মনিটরিং টিমের সদস্য কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার, ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও কৃষি বিপনন কর্মকর্তা ফাতেমা খাতুন।

এসময় শেরপুর পৌরসভার বাজার বিভাগের কর্মকর্তা, এসআই ছামিউলের নেতৃত্বে পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন।
মনিটরিংকালে আইন লংঘনের দায়ে রঘুনাথ বাজার এলাকার দুই ফল ব্যবসায়ীকে জরিমানা করা ছাড়াও বিভিন্ন গরু-খাসী, হাঁস-মুরগী মাংস বিক্রেতা, ভোগ্যপণ্য ও কাঁচাবাজার এবং অন্যান্য ফলমুলের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বাজার দর, লাইসেন্স, বিক্রয় মুল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয়।
এছাড়া ব্যবসায়ীদের মজুদ পরিস্থিতিও যাচাই করা হয়। একদিনের ব্যবধানে ফলমুল, লেবু, শসা ও বেগুনের দাম বৃদ্ধির বিষয়টি অবলোকন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমুল্য বিক্রীর নির্দেশনা প্রদান করা হয়।
জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব উল-আহসান জানান, নিত্যপণ্য এবং রমজান মাস উপলক্ষে বিভিন্ন ধরনের ভেগ্যপণ্যের মুল্য স্থিতিশীল রাখতে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন বাজার মনিটরিং অভিযান চলবে। একইসাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত