
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পলাশীকুরা গ্রাম থেকে ৬০ বোতল ভারতীয় মদসহ মো. আনিস নামে (৪৭) এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।রোববার (১৬ মার্চ) ভোরে পলাশীপুরা গ্রামের হযরত মেম্বারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আনিস শেরপুর সদর উপজেলার নন্দী বাজার গ্রামের মৃত কাসেমের ছেলে ।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন থেকেই মাদক চোরাকারবারির সাথে জড়িত রয়েছে আনিস। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ভোরে এসআই মোর্শেদ আলমের নেতৃত্বে পলাশিয়াকুরা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি পিকআপ ভ্যানের মাধ্যমে মাদকগুলো শেরপুর শহরে নিয়ে যাচ্ছিল। পরে ওই পিকআপ ভ্যান তল্লাশি করে ৬০ বদল ভারতীয় মদ আটক করা হয়। যার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ সময় মাদক কারবারি মো. আনিসকে আটক করে গোয়েন্দা অফিসে আনা হয়।
এ বিষয়ে গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান বলেন,, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । রোববার আদালতের মাধ্যমে আনিসকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...