
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকায় ভারতীয় রয়েল স্ট্যাগ ও রয়েল গ্রীণ ব্র্যান্ডের ৩৬ বোতল মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরের এ অভিযানে আটকরা হলেন নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্বসমশ্চূড়া গ্রামের আ. রহমানের ছেলে মো. আজিজ (২৫) , একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে আমিনুল ইসলাম (২৫) ও পার্শ্ববর্তী পোড়াগাঁও গ্রামের মো. ফিরোজ আলমের ছেলে মো. সাঈদ ইসলাম ওরফে সিয়াম (১৯)।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মো. সালেমুজ্জামানের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম, এসআই জুয়েল, এসআই শুভ্র, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ পাল সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় মাদক কারবারি মো. আজিজ, আমিনুল ইসলাম ও মো. সাঈদ ইসলাম ওরফে সিয়ামকে ৩৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ আটক করা হয়।
এ ব্যাপারে ডিবির ওসি সালেমুজ্জামান বলেন, আটক তিন মাদক কারবারি এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা মদ গুলো পাচারের জন্য শেরপুরে নিয়ে এসেছিল।
এঘটনায় শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা