
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক ভূমি মালিকের মাঝে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।
গতকাল রবিবার (৭ জুন) চেক প্রদানকালে জেলা প্রশাসক, ফরিদা ইয়াসমিন চেকগ্রহীতার সঙ্গে কথা বলেন এবং চেক প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের তদবির, অর্থ লেনদেন কিংবা হয়রানির শিকার হয়েছেন কি না সে বিষয়ে জানতে চান।
জবাবে চেকগ্রহীতা জানান যে, তিনি কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হননি।
এ সময় জেলা প্রশাসক চেকগ্রহীতার সার্বিক খোঁজখবর নেন এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেন।
তিনি বলেন, ভূমি অধিগ্রহণের প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানির সুযোগ নেই এবং সেবা গ্রহণকারীদের নির্বিঘ্ন ও দ্রুত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স, চেকগ্রহীতার ছেলে এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত