
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরে ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদরের রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার হালগড়া গ্রামের মোজাম্মেল হক (৪২) ও হোসাইন আহমেদ (১১)।
স্থানীয়রা জানায়, চিরাই কাঠ বোঝাই করে দুপুরে দাদা-নাতি ভ্যানে করে হালগড়া গ্রামে যাচ্ছিল। এ সময় ভ্যানের একপাশে দাদা বসা ছিলেন। আর ভ্যান চালাচ্ছিল নাতি। পথিমধ্যে বেলতলী বাজারের পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হোসাইন মারা যায়।
আর গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা খুব মর্মান্তিক ঘটনা।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...