
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামী ফিরোজ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব ১৪।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে শেরপুরের শ্রীবরদীর কলাকান্দা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত জেল পলাতক ফিরোজ মিয়া শ্রীবরদীর কলাকান্দার ফটো মিয়ার ছেলে।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার লোকজন আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষতি সাধন পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পালাতে সহায়তা করে।
এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি অভিযানিক দল সোমবার ভোরে শ্রীবরদীর কলা কান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শেরপুর কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত কয়েদী ঘটনার দিন অন্যান্য কয়েদীদের সাথে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় এবং শেরপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকে।
আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার