শ্রমিক নেতা সহিদ আলী’র বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: পোর্ট থানায় জিডি

প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ , ১০ জুলাই ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল কর্তৃক মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিকার এবং নিজের ও পরিবারের ভাবমূর্তি রক্ষার্থে তিনি বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​থানা সূত্রে জানা যায়, গত ০৯ জুলাই ২০২৬ তারিখে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরিটি ভুক্ত করা হয়, যার নম্বর ৩৭৩।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে “Crime News bd” নামক একটি ফেসবুক আইডি থেকে মো. সহিদ আলী’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। শুধু তাই নয়, তার ভাতিজা জামাতা মো. শহিদুল ইসলাম শহীদ-এর বিরুদ্ধেও একইভাবে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, মো. সহিদ আলী’র সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে এবং তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার হীন উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
​
​এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মো. সহিদ আলী বলেন,
​”সমাজের বুকে আমার দীর্ঘদিনের অর্জিত মান-সম্মান ও সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি স্বার্থান্বেষী মহল নোংরা খেলায় মেতে উঠেছে। ফেসবুকের মতো মাধ্যমে আমার এবং আমার আত্মীয়ের বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানাচ্ছি।”

​ভবিষ্যতে এই ধরনের সাইবার অপরাধ ও অপপ্রচার থেকে সুরক্ষায় এবং আইনি ব্যবস্থা জোরদার করতে এই জিডিভুক্ত করার আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মো.আশরাফ হোসেন বিষয়টি খতিয়ে দেখছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

​শ্রমিক অঙ্গন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন।

মন্তব্য লিখুন