
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী মালাকোচা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করে ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কর্ণজোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত গাঁজা আইনগত প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...